× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যানসারে আক্রান্ত রাজা তৃতীয় চার্লস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩০ এএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৯ এএম

রাজা তৃতীয় চার্লস। ছবি : সংগৃহীত

রাজা তৃতীয় চার্লস। ছবি : সংগৃহীত

রাজা তৃতীয় চার্লসের ক্যানসার ধরা পড়েছে। বিষয়টি সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে।

রাজার কোন ধরনের ক্যানসার ধরা পড়েছে তা এখনও জানানো হয়নি। প্রোস্টেট চিকিৎসা করতে গিয়ে এটা ধরা পড়েছে। তবে এটা প্রোস্টেট ক্যানসার নয়।

রাজা চার্লসের ক্যানসার শনাক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ আরও অনেক বিশ্বনেতা উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রোস্টেট সমস্যা পুরুষের একটি সাধারণ রোগ। অনেকে এর চিকিৎসা নিয়ে অবহেলা করেন। তাই এর চিকিৎসায় জনসচেতনতা তৈরি করতে চার্সল নিজের প্রোস্টেট সমস্যার বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

প্রায় এক সপ্তাহ আগে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে চার্লসের প্রোস্টেট চিকিৎসা শুরু হয়। একপর্যায়ে তার ক্যানসার ধরা পড়ে।

অন্য দাতব্য কাজের মধ্যে রাজা চার্লসের ক্যানসার নিয়েও জনকল্যাণমূলক কার্যক্রম রয়েছে। তিনি প্রিন্স অব ওয়েলস থাকার সময়ই ক্যানসার নিয়ে দাতব্য কাজ শুরু করেন। এ কারণে তার ক্যানসারের বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

বাকিংহাম প্যালেস থেকে আরও জানানো হয়েছে, রাজা আপাতত জনসম্মুখে যাবেন না। কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রপ্রধানের কাজ অব্যাহত রাখবেন। কাগজপত্রে সই করবেন। ব্যক্তিগত বৈঠকও চালিয়ে যাবেন।

৭৫ বছর বয়সি রাজা তৃতীয় চার্লস তার ক্যানসার ভালো হওয়া নিয়ে সম্পূর্ণরূপে আশাবাদী। যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে জনসম্মুখে ফিরতে চান তিনি।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা