× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন পূর্ব সহিংসতা

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১০ পুলিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৮ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৫ পিএম

নির্বাচন উপলক্ষে রাস্তায় পুলিশের পাহারা। ছবি : সংগৃহীত

নির্বাচন উপলক্ষে রাস্তায় পুলিশের পাহারা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি থানায় সন্ত্রাসীদের বন্দুক হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতের প্রথম প্রহরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান অঞ্চলের চোদোয়ান থানায় এ ঘটনা ঘটেছে। আঞ্চলিক পুলিশ কর্মকর্তা নাসির মেহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশপ্রধান আখতার হায়াত গন্ডাপুর জানান, সোমবার মধ্যরাতের পর ৩০ জনের বেশি সন্ত্রাসী থানায় হামলায় চালায়। পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের প্রায় আড়াই ঘণ্টা বন্দুক যুদ্ধ হয়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। 

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে দেশটিতে সন্ত্রাসী হামলা বেড়েছে। সন্ত্রাসী হামলা কমাতে সম্প্রতি দেশটির নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে। 

বেলুচিস্তানে ২১ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুই দিনে অভিযান চালিয়ে ২১ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) থেকে বেলুচিস্তানের মাচ ও কোলপুর শহরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। পরের দিন বুধবার অভিযান শেষ হয়েছে। 

অভিযানের প্রথম দিন বালুচিস্তান প্রদেশের মাচ ও কোলপুর শহরে অভিযান চালিয়ে নয়জন সন্ত্রাসীকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী রয়েছে। পরের দিন আরও ১২ জন নিহত হয়।

সূত্র : দ্য ডন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা