× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিলিতে দাবানলে নিহত বেড়ে ১১২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৪৩ এএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪০ এএম

দাবানলে পুড়ে যাওয়া চিলির ভালপারাইসো অঞ্চলের একাংশ। ছবি : সংগৃহীত

দাবানলে পুড়ে যাওয়া চিলির ভালপারাইসো অঞ্চলের একাংশ। ছবি : সংগৃহীত

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১১২ জনে। এখনও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছে। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

দক্ষিণ আমেরিকার দেশ চিলির ভালপারাইসো অঞ্চলে শুক্রবার (২ ফেব্রুয়ারি) দাবানল শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে হেলিকপ্টারসহ নানাভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চলছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ইলেকটিভ সার্জারি স্থগিত করার এবং অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপনের অনুমোদনও দিয়েছে। মন্ত্রণালয় একই বিবৃতিতে জানিয়েছে, বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ কমাতে সাহায্য করার জন্য পড়াশোনার শেষের দিকে থাকা মেডিকেল শিক্ষার্থীদেরও কাজে লাগানো হবে।

দাবানল ছড়িয়ে পড়ার পর উদ্ধার পরিষেবাগুলো সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য লড়াই করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা ‘অনেক বেশি বাড়বে’।

ভালপারাইসোর জাতীয় বনায়ন করপোরেশনের পরিচালক লিওনার্দো মোডার শনিবার সকালে জানান, আমাদের এখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বাতাসের এ গতি আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী তোহা আরও বলেন, দেশজুড়ে ৯২টি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৪৩ হাজার হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিলির জাতীয় বন কর্তৃপক্ষের (সিওএনএএফ) তথ্যমতে, ভালপারাইসোর প্রায় ৭ হাজার হেক্টর ভূমি ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।

চিলির পাশাপাশি দক্ষিণ আমেরিকার অন্য দেশ কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরুগুয়ে ও ব্রাজিলেও তাপমাত্রা বাড়ছে। সেখানে দাবানল দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : রয়টার্স, বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা