× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাফা ক্রসিংয়ে ইসরায়েলি হামলায় নিহত ৯২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৮ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৮ পিএম

ধ্বংসস্তূপ দেখছে এ ফিলিস্তিনি শিশু। ৪ ফেব্রুয়ারি রাফা ক্রসিং অঞ্চলে। ছবি : সংগৃহীত

ধ্বংসস্তূপ দেখছে এ ফিলিস্তিনি শিশু। ৪ ফেব্রুয়ারি রাফা ক্রসিং অঞ্চলে। ছবি : সংগৃহীত

গাজার মিসর সীমান্তের রাফা ক্রসিংয়ে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সেখানে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ৯২ জন নিহত হয়েছে। 

গাজার এ অংশ লোকারণ্য। কারণ যুদ্ধের শুরুর দিকে উত্তর থেকে দক্ষিণে তথা রাফা ক্রসিংয়ের দিকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েল। আর এখন সেখানেই হামলা জোরদার করা হয়েছে। হামলা অব্যাহত থাকলে পার্শ্ববর্তী মিসরে ফিলিস্তিনি উদ্বাস্তুর ঢল নামতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। 

শনিবার রাতে রাফার পাশাপাশি দক্ষিণ গাজার আরেক শহর খান ইউনিসেও বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ করেছে ইসরায়েল। 

ইসরায়েলি বাহিনীর হামলায় রবিবার সকাল পর্যন্ত অন্তত ২৭ হাজার ২৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৬ হাজার ৪৫২ জন।

সূত্র : আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা