× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের ৪ বসতি স্থাপনকারীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৮ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৩ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী চার ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে এই নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের কোনো নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রের এটাই প্রথম নিষেধাজ্ঞা। 

বাইডেন এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। যেখানে তিনি বলেছেন, পশ্চিম তীরের সহিংসতা ‘অসহনীয় পর্যায়’ পৌঁছে গেছে।  

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্র বা বিদেশে দেশটির কোনো প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থাও তারা ব্যবহার করতে পারবে না।  

৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা আরও বেড়েছে। 

জাতিসংঘের তথ্যানুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ৩৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশকে ইসরাইলের সামরিক বাহিনী হত্যা করেছে। সেখানে একই সময়ে ইসরায়েলের বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের অন্তত আটজন নাগরিককে হত্যা করেছে। 

গাজায় নিহত ২৭ হাজার

ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। এর প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছে আরও ১১৮ জন। আহত হয়েছে প্রায় ১৯০। একই সময়ে গাজায় অন্তত ১৫টি গণহত্যা চালিয়েছে ইসরায়েলি সেনারা।

তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে ২৭ হাজার ১৯ জন। অর্থাৎ গাজার মোট জনসংখ্যার ১ শতাংশের বেশি নিহত হয়েছে।

একই সময়ে আহত হয়েছে ৬৬ হাজার ১৩৯ জন। স্থানচ্যুত হয়েছে প্রায় ২০ লাখ, যা গাজার মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। গাজার জনসংখ্যা ২৩ থেকে ২৪ লাখ।

সূত্র: বিবিসি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা