× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান জাতিসংঘের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৩:৪৭ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৪:০৪ পিএম

স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত

স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশে বিনা অভিযোগে আটক রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে রাজনৈতিক মতপ্রকাশের কারণে কারও জেলে যাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

সোমবার (২৯ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেছেন।

এ দিন এক সাংবাদিক ডুজারিকের কাছে জানতে চান, বাংলাদেশে অভিযোগ কিংবা বিনা অভিযোগে আটক সকল রাজনৈতিক নেতাকর্মীর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এভাবে গ্রেপ্তার রাখা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। মানবাধিকার কমিশনের এই আহ্বানের সঙ্গে জাতিসংঘের মহাসচিব কি একাত্মতা পোষণ করেন? আপনি জানেন, বাংলাদেশে ২৫ হাজার রাজনৈতিক নেতাকর্মীর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

উত্তরে স্টিফেন ডুজারিক বলেন, নীতিগতভাবে আমরা কাউকে আটক রাখার বিরোধী। আমরা বিশ্বাস করি নিজস্ব রাজনৈতিক মতামত প্রকাশের কারণে মানুষকে কোনোভাবেই জেলে পাঠানো উচিত নয়। বিশেষ করে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকলে তাদের মুক্তি দেওয়া উচিত। 

সূত্র : জাতিসংঘের ইউটিউব চ্যানেল


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা