× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মোনালিসা’র দিকে স্যুপ ছুড়ে প্রতিবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ২২:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে প্রদর্শিত বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রকর্মের দিকে স্যুপ ছুড়েছেন দুই বিক্ষোভকারী।

রবিবার এ ঘটনা ঘটে। তবে চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাচের মধ্যে সুরক্ষিত থাকায় সেটির কোনো ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। মোনালিসা চিত্রকর্মটি ষোড়শ শতাব্দীতে এঁকেছিলেন বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। এটিকে সর্বকালের সেরা শিল্পকর্মগুলোর মধ্যে একটি বলে ধরা হয়। এর আগেও এমন হামলা হয়েছে। যারা মোনালিসা চিত্রকর্মের ওপর হামলা চালিয়েছেন, তারা স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, ‘আমাদের (ফ্রান্সের) কৃষিব্যবস্থা রুগ্‌ণ অবস্থায় রয়েছে।’ সূত্র : এএফপি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা