× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও ডিগবাজি দিলেন নীতিশ কুমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৫:৫৯ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১৬:২৫ পিএম

নীতিশ কুমার। ছবি : সংগৃহীত

নীতিশ কুমার। ছবি : সংগৃহীত

ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রবিবার আবারও পদত্যাগ করেছেন। এ নিয়ে এক দশকের মধ্যে পাঁচবারের মতো মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বিহারের ঝানু এ রাজনীতিবিদ। নীতিশ এখন বিজেপির সঙ্গে মিলে বিহারে নতুন সরকার গঠন করবেন বলে শোনা যাচ্ছে। 

নীতিশের পদত্যাগে বিজেপিবিরোধী জোট ইন্ডিয়া একটি বড় ধাক্কা খেল। এর মধ্য দিয়ে ‘ইন্ডিয়া’ জোটে ভাঙন ধরেছে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। 

জানা গেছে, রবিবার (২৮ জানুয়ারি) সকালে বিহারের গভর্নর রাজেন্দ্র আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন নীতিশ কুমার। এ সময় তার হাতে ধরিয়ে দেন পদত্যাগপত্র। গভর্নর তাকে নতুন সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।

নীতিশ কুমার সাংবাদিকদের বলেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছি। রাজ্যে আমার সরকারের সমাপ্তি হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতাদের পরামর্শেই আমি পদত্যাগ করলাম। 

পদত্যাগের পর প্রথম মন্তব্যে নীতিশ প্রতিপক্ষ রাষ্ট্রীয় জনতা দলের লালু যাদবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করেন। নীতিশ কুমার সেদিকে ইঙ্গিত করে বলেন, লোকজন দাবি করছে যে, তারাই সব কাজ করেছে।

নীতিশ কুমারের জনতা দল (ইউনাইডেট) ইতঃপূর্বে বিজেপির সঙ্গে দুবার জোট করে বিহারে সরকার গঠন করেছে। ২০১৩ সালে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হলে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নীতিশ। 

এরপর ২০১৭ সালে বিজেপির সঙ্গে ফের জোট করেন। ২০২৩ সালে বিজেপির সঙ্গে করা বিহারের জোট সরকার আবারও ভেঙে দেন নীতিশ। 

এরপর লালুপ্রসাদ যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে মহাগঠবন্ধন জোট করেন নীতিশ। তারা জাতীয় পর্যায়ে বিজেপির বিরুদ্ধে করা বিরোধীদের জোট ইন্ডিয়াতেও ছিলেন। 

সূত্র : স্ক্রলডটইন, এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা