× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম মদের দোকান খোলা হচ্ছে সৌদিতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৩:৪৯ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৪:০৩ পিএম

ভিশন-২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে মদের দোকান খুলছে সৌদি আরব। ছবি : সংগৃহীত

ভিশন-২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে মদের দোকান খুলছে সৌদি আরব। ছবি : সংগৃহীত

সৌদি আরবে দেশটির প্রথম মদের দোকান খোলা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে দুয়েক সপ্তাহের মধ্যে দেশটির রাজধানী রিয়াদে এ দোকান খোলা হবে। শুধুমাত্র বিদেশি কূটনীতিকরাই সেখান থেকে মদ কিনতে পারবেন। 

তথ্যমতে, প্রথম মদের দোকান খোলার সব প্রস্তুতি শেষ হয়েছে। এ দোকান থেকে মদ কেনার জন্য একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন থাকতে হবে। গ্রাহকরা মাসে নির্দিষ্ট পরিমাণের বেশি মদ কিনতে পারবেন না। এ দোকানে বসে মদ খাওয়া যাবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 

সৌদি আরবে মদ পান এতদিন পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কিন্তু দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন আইন শিথিল করছেন। 

তেলভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চায় সৌদি আরব। তার জন্য ভিশন ২০৩০ নামক একটি পরিকল্পনাও বাস্তবায়ন করছে এটি। মদের দোকান শুরু করাও বৃহত্তর এ পরিকল্পনার অংশ।

মদের দোকানটি রিয়াদের কূটনৈতিক এলাকায় স্থাপন করা হচ্ছে। এই এলাকায় বিভিন্ন দূতাবাস ও কূটনীতিবিদদের বাসস্থানের অবস্থান। 

দেশটিতে বাস করা অমুসলিম বিদেশি ব্যক্তিরা ওই দোকান ব্যবহার করতে পারবেন কি না সে ব্যাপারে নথিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

সৌদি আরবে এতদিন কূটনীতিকরা কেবল ডিপ্লোম্যাটিক মেইল অথবা কালোবাজার থেকে মদ সংগ্রহ করত। এতে অনেক সমস্যা হতো। 

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা