× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বতন্ত্রদের নিয়ে সরকার গঠনের কথা ভাবছেন বিলাওয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৭:১৮ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৭:২৮ পিএম

পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। ছবি : সংগৃহীত

পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সরকার গঠনের কথা ভাবছেন। রয়টার্সকে বুধবার (২৪ জানুয়ারি) দেওয়ার এক সাক্ষাৎকারে বিলাওয়াল এ মনোভাব ব্যক্ত করেছেন। 

বিলাওয়াল বলেন, আমাদের এবারের নির্বাচনে রেকর্ড স্বতন্ত্র প্রার্থী লড়ছেন। পাকিস্তানের ইতিহাসে এটা নজিরবিহীন। আমার দল পর্যাপ্ত আসন পেলে আমরা স্বতন্ত্রদের সঙ্গে জোটে সরকার গঠন করব। বড় কোনো দলের সঙ্গে শরিকে সরকার গঠন করব না। 

পাকিস্তানের ২০১৩ সালের নির্বাচনে পিপিপি দ্বিতীয় হয়েছিল। দলটি ৩৪২টি আসনের মধ্যে পেয়েছিল ৪২টি আসন। আর ২০১৮ সালে ৫৪টি আসনে জিতে পিপিপি হয়েছিল তৃতীয়। 

৮ ফেব্রুয়ারি পাকিস্তানের পরবর্তী পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইমরান খান জেলে থাকায় তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নির্বাচনে অংশ নিতে পারছে না। তার দলীয় প্রতীক ক্রিকেট ব্যাটও নিষিদ্ধ করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এ অবস্থায় পিটিআইয়ের অনেক রাজনীতিক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। 

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা