× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ২৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১৪:৫৪ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১৫:৪৪ পিএম

২১ জানুয়ারি দোনেৎস্কে ইউক্রেনের হামলার পরবর্তী দৃশ্য। ছবি : সংগৃহীত

২১ জানুয়ারি দোনেৎস্কে ইউক্রেনের হামলার পরবর্তী দৃশ্য। ছবি : সংগৃহীত

ইউক্রেনের গোলা ও বিমান হামলায় দেশটির রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরে অন্তত ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৫ জন। রবিবার (২১ জানুয়ারি) রাতে ইউক্রেন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। কিন্তু ইউক্রেন হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। 

আহতদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি সাতজনকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

দোনেৎস্কে রাশিয়ার নিযুক্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডেনিস পুশিলিন এসব তথ্য জানিয়েছেন। তিনি সোমবার দোনেৎস্কে এক দিনের শোক ঘোষণা করেছেন। 

ইউক্রেনীয় বাহিনী দোনেৎস্কের একটি ব্যস্ত এলাকায় বোমাবর্ষণ করেছে। এ এলাকায় অনেক দোকান এবং বাজার রয়েছে বলে জানিয়েছেন শহরটির রুশ মেয়র আলেক্সেই কুলেমজিন। 

ঘটনাস্থল থেকে তোলা ছবিতে এবং ভিডিওতে দেখা গিয়েছে যারা তাদের আত্মীয়স্বজন হারিয়েছেন তারা কান্না করছেন। শহরটির একটি বাজারের কাছে রক্তাক্ত বরফের ওপর লাশও পড়ে থাকতে দেখা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রবিবার রাতের ভিডিওবার্তায় নিজেদের এ হামলা নিয়ে কিছু বলেননি। কিন্তু রাশিয়া যে এক দিনেই ইউক্রেনের নয়টি অঞ্চলের শতাধিক শহর ও গ্রামে বোমাবর্ষণ করেছে তা তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে দোনেৎস্কের হামলাকে ‘বিশেষভাবে মারাত্মক’ বলে মন্তব্য করেছেন।  

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বাহিনী তাদের এক ফেসবুক পোস্টে জানিয়েছে তাদের কমান্ডে থাকা সেনারা এর জন্য দায়ী না। তারা বলেছেন ‘দোনেৎস্ক ইউক্রেনের অংশ!’ অন্যদিকে দোনেৎস্কে ইউক্রেনীয়দের প্রাণ কেড়ে নেওয়ার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই ফেসবুক পোস্টে।  

সূত্র : রয়টার্স



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা