× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিডনির চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়েছে পাঁচ সিংহ

প্রবা ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১১:২০ এএম

আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১১:৪৬ এএম

সিডনির তারাঙ্গা চিড়িয়াখানায় খাঁচার ভেতরে সিংহ।

সিডনির তারাঙ্গা চিড়িয়াখানায় খাঁচার ভেতরে সিংহ।

পাঁচটি সিংহ খাঁচা থেকে পালানোর পর অস্ট্রেলিয়ার সিডনির তারাঙ্গা চিড়িয়াখানায় সংক্ষিপ্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সিংহগুলোর মধ্যে একটি প্রাপ্তবয়স্ক ও চারটি শাবক বলে জানিয়েছে বিবিসি

বুধবার (২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে সিডনির তারাঙ্গা চিড়িয়াখানায় খাঁচার বাইরে তাদের ঘুরতে দেখা যায়।

চিড়িয়াখানাটির একজন মুখপাত্র বলেছেন, ‘পাঁচটি সিংহ কয়েক মিনিটের মধ্যে খাঁচা থেকে বেরিয়ে গেছে। তবে কেউ আহত হয়নি।’

তবে চিড়িয়াখানার নির্বাহী পরিচালক সাইমন ডাফি একে একটি ‘গুরুত্বপূর্ণ ঘটনা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ঘটনাটির তদন্ত করা হবে।

তিনি স্থানীয় মিডিয়াকে বলেন, সিংহগুলো তাদের প্রদর্শনীর সংলগ্ন একটি ছোট এলাকায় প্রবেশ করেছিল, যদিও প্রধান চিড়িয়াখানাটি তখন বন্ধ ছিল।

ডাফি আরও বলেন, ছোট এলাকাটি একটি ৬ ফুটের বেড়া দ্বারা সুরক্ষিত ছিল, যা সাধারণত মানুষকে নিরাপদ দূরত্বে রাখতে ব্যবহৃত হয় এবং পুরো চিড়িয়াখানাটি একটি বেড়া দিয়ে ঘেরা ছিল।

সিসিটিভি ফুটেজে সিংহগুলো পালানোর ১০ মিনিটের মধ্যে একজন রক্ষককে অ্যালার্ম বাজাতে দেখা গেছে।

ডাফির মতে, ‘চিড়িয়াখানার সমস্ত লোককে নিরাপদ স্থানে সরানোর জন্য কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন। চারটি সিংহ তাদের খাঁচায় শান্তভাবে ফিরে গেছে। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী পরিদর্শন না হওয়া পর্যন্ত সিংহ প্রদর্শনী বন্ধ থাকবে।’

অস্ট্রেলিয়ার চিড়িয়াখানায় প্রাণী পালানোর ঘটনা বিরল। ২০০৯ সালে সিডনির দক্ষিণে মোগো চিড়িয়াখানায় একটি সিংহী খাঁচা থেকে পালিয়েছিল এবং জনসাধারণের নিরাপত্তার কথা ভেবে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল।

প্রবা/জিজি/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা