× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইওয়ানকে ছেড়ে চীনকে স্বীকৃতি দিল নাউরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১৫:২৬ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১৫:৪৩ পিএম

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিনের মাথায় এটা তাইওয়ানের জন্য একটা বড় ধাক্কা। ছবি : সংগৃহীত

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিনের মাথায় এটা তাইওয়ানের জন্য একটা বড় ধাক্কা। ছবি : সংগৃহীত

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রত্যাহার করে নিয়েছে নাউরু। প্রশান্ত মহাসাগরের ছোট্ট দেশটি তাইওয়ানের পরিবর্তনে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিনের মাথায় এটা তাইওয়ানের জন্য একটা বড় ধাক্কা। 

সোমবার (১৫ জানুয়ারি) নাউরুর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা তাইওয়ানকে একটি পৃথক দেশ হিসেবে আর স্বীকৃতি দেবে না। বরং তারা তাইওয়ানকে চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেবে।

স্বশাসিত ও গণতান্ত্রিক তাইওয়ানকে নিজস্ব এলাকা বলে দাবি করে চীন। প্রয়োজনে বলপ্রয়োগ করে একদিন তা নিজের দখলে নেওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। অন্যদিকে তাইওয়ান নিজেকে স্বাধীন-সার্বভৌম মনে করে।

নাউরুর সিদ্ধান্তকে বেইজিংয়ের স্বার্থের জন্য একটি বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে আসছে। এই তালিকা থেকে নাউরু বেরিয়ে গেল।

শনিবারের (১৩ জানুয়ারি) নির্বাচনে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লাই চিং-তে। শাসক দল ডেমোক্রেসিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) এ নেতা চেইজিংয়ের কড়া সমালোচক। ২০ মে তার ক্ষমতা গ্রহণের কথা রয়েছে। 

সূত্র : রয়টার্স




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা