× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ইন্ডিয়া’র নেতৃত্ব দেবেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ২০:৪৮ পিএম

মল্লিকার্জুন খাড়গে। এনডিটিভি থেকে নেওয়া ছবি

মল্লিকার্জুন খাড়গে। এনডিটিভি থেকে নেওয়া ছবি

ভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ - সংক্ষেপে ইন্ডিয়া’র চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

শনিবার (১৩ জানুয়ারি) এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেন জোটের উচ্চপর্যায়ের নেতারা। তবে জোটের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

জোটের চেয়ারপারসন নির্বাচিত হওয়ার তালিকায় এতদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম বেশি শোনা যাচ্ছিল। তবে বৈঠকে নীতীশ কুমারের নাম উত্থাপিত হলেও তিনি এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। আলোচনার মাধ্যমে মল্লিকার্জুন খাড়গেকে নির্বাচিত করা হয়।

শনিবারের বৈঠকে চেয়ারপারসন নির্বাচন করার পাশাপাশি আসন ভাগাভাগি নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত তা হয়নি। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি ছাড়া সব দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের অবসান ঘটানোর উদ্দেশে ২০২৩ সালের ১৮ জুলাই গঠিত হয় ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (ইন্ডিয়া)।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা