× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেলিভিশন লাইভে বন্দুকধারীদের তাণ্ডব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৩:২৩ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১৩:২৫ পিএম

ইকুয়েডরে একটি লাইভ টিভি অনুষ্ঠানে ঢুকে পড়েন একদল বন্দুকধারী। ছবি : সংগৃহীত

ইকুয়েডরে একটি লাইভ টিভি অনুষ্ঠানে ঢুকে পড়েন একদল বন্দুকধারী। ছবি : সংগৃহীত

ইকুয়েডরে মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে ঢুকে পড়ে একদল বন্দুকধারী। মাস্ক পরা বন্দুকধারীরা প্রোগ্রামের উপস্থাপক, অতিথিদের নানাভাবে হয়রানি করে। বন্দুকধারীদের দেখে তারা সবাই মেঝেতে বসে পড়েন। 

পুলিশ ইতোমধ্যে অন্তত ১৩ জন সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। 

তবে একই দিন মঙ্গলবার (৯ জানুয়ারি) দক্ষিণ আমেরিকার সন্ত্রাসকবলিত দেশটির অন্যত্র অন্তত সাত পুলিশ সদস্য অপহরণ হয়েছেন। তাছাড়া কয়েকটি জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

জানা গেছে, গুয়ায়াকিল শহরের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিসির একটি লাইভ প্রোগ্রাম প্রচারের সময় এই ঘটনা ঘটেছে। পরবর্তীতে ওই অস্ত্রধারীদের স্টুডিও থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তবে তারা ওই টিভি চ্যানেলের বেশ কয়েকজনকে জিম্মি হিসেবে অপহরণ করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় ইতোমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কী কারণে টেলিভিশনের ওই লাইভ প্রোগ্রামে বন্দুকধারীরা এভাবে তাণ্ডব চালালো তা এখনও পরিষ্কার নয়। দেশটিতে সম্প্রতি জরুরি অবস্থা জারি করা হয়। সর্বোচ্চ-নিরাপত্তা থাকার পরেও মাদক চক্রের কুখ্যাত এক নেতার কারাগার থেকে পালিয়ে যাওয়া এবং সহিংসতায় জর্জরিত দেশটির বেশ কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার কারণে দেশজুড়ে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

গত নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ড্যানিয়েল নোবোয়া। নোবোয়া ২২টি গ্যাংকে সন্ত্রাসী সংগঠন ঘোষণে করে। এগুলো সেনাবাহিনীর লক্ষ্য বলেও ঘোষণা দেন তিনি।

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা