× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিলকিস বানুর ধর্ষকদের জামিন বাতিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১৭:২৮ পিএম

বিলকিস বানু। ছবি : সংগৃহীত

বিলকিস বানু। ছবি : সংগৃহীত

ভারতের আলোচিত বিলকিস বানু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্তদের জামিন বাতিল করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে মুক্তি পাওয়া ১১ অপরাধীকে আবার কারাগারে ফিরতে হবে। তাদের দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার (৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ এ রায় দেন। বেঞ্চ জানান, অপরাধ সংঘটিত হয়েছিল গুজরাটে। অপরাধীরা সেই রাজ্যের কারাগারে বন্দি ছিলেন। কিন্তু মামলা হয়েছিল মহারাষ্ট্রে। অতএব মুক্তিদানের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল মহারাষ্ট্রের আদালতের, গুজরাটের নয়। গুজরাট সরকারের কোনো এখতিয়ারই নেই।

বেঞ্চ আরও বলেন, ওই মুক্তিদানের বিরোধিতা করে বিলকিস বানু যে আবেদন জানিয়েছিলেন, তা যুক্তিযুক্ত বলেই গ্রহণযোগ্য। এ মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলবে।

২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় ২১ বছরের গৃহবধূ বিলকিস বানু ধর্ষণের শিকার হন। তখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হামলাকারীদের হাতে তার পরিবারের ১৪ সদস্যও নিহত হয়েছিল। তাদের মধ্যে ছিল বিলকিসের তিন বছর বয়সি শিশুকন্যাও।

ওই ঘটনায় করা মামলা ‘ন্যায়বিচারের স্বার্থে’ গুজরাট থেকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল। মুম্বাইয়ের সিবিআই আদালত ওই অপরাধকে ‘বিরল থেকে বিরলতম’ আখ্যা দিয়েছিলেন। ২০০৮ সালে অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।

২০২২ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন গুজরাট সরকার সাজাপ্রাপ্ত ১১ অপরাধীকে মুক্তি দেয়। সেই সিদ্ধান্ত বিতর্কের ঝড় তোলে। 

সূত্র : স্ক্রলডটইন


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা