× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন বিলাওয়াল ভুট্টো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৬:০৪ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ১৯:২৭ পিএম

বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত

বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি দেশটির আসন্ন নির্বাচনে দল থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পিপিপির নির্বাহী কমিটি বিলাওয়াল ভুট্টোর প্রার্থিতা চূড়ান্ত করেছেন। 

পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি (সিইসি) আসন্ন সাধারণ নির্বাচনে দলের প্রচার-প্রচারণা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেছে। কমিটির বৈঠকে দলের নির্বাচনী ইশতেহার নিয়েও আলোচনা হয়েছে। এতে তরুণ ও নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার সন্ধ্যার পর অনুষ্ঠিত বৈঠক শেষে পিপিপির অফিসিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়, নির্বাহী কমিটির সদস্যরা দলের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির ওপর তাদের আস্থা রয়েছে।  

প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির নাম প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে উপস্থাপন করেন। সিইসি এতে সমর্থন দেয়। ৩৫ বছর বয়সি বিলাওয়াল নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে। তিনি মুসলিম লীগের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার (৫ জানুয়ারি) দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে নির্বাচন পেছানো নিয়ে একটি প্রস্তাব পাস করেছে। ফলে দেশটির নির্বাচন পেছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সূত্র : দ্য ডন


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা