× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানি প্রধানমন্ত্রীদের চেয়েও বেশি ধনী তাদের স্ত্রীরা

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২২ ১৭:৪৪ পিএম

আপডেট : ১৯ জুন ২০২২ ১৭:৪৬ পিএম

পাকিস্তানি প্রধানমন্ত্রীদের চেয়েও বেশি ধনী তাদের স্ত্রীরা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার পূর্বসূরি ইমরান খানের স্ত্রীরা তাদের স্বামীদের থেকে অনেক বেশি ধনী বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। দেশটির বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীদের সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে এলে এ তথ্য প্রকাশ পায়। এতে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সম্পত্তির হিসাব তুলে ধরা হয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, ইমরান খানের চারটি ছাগল রয়েছে। যার বাজারমূল্য পাকিস্তানি মুদ্রায় ২ লাখ রূপি । এ ছাড়া তার হাতে রয়েছে ছয়টি সম্পত্তি। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিও রয়েছে।

আর ইমরানের স্ত্রী বুশরা বিবির মোট সম্পত্তির পরিমাণ পাকিস্তানি মুদ্রায় ১৪২ দশমিক ১১ মিলিয়ন রূপি। বুশরা বিবির নামে চারটি সম্পত্তি রয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর ব্যাংক হিসাবে টাকার অংক পাকিস্তানি মুদ্রায় ৬০ মিলিয়নের বেশি নয়। বুশরা বিবির মতোই স্বামীর থেকে ঢের বেশি সম্পত্তির মালিক পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের স্ত্রী নুসরাত শাহবাজ।

পাকিস্তানি মুদ্রায় তার মোট সম্পত্তির পরিমাণ ২৩০ দশমিক ২৯ মিলিয়ন রূপি। এ ছাড়া নয়টি কৃষি সংক্রান্ত সম্পত্তি, লাহৌর ও হাজারা ডিভিশনে একটি করে বাড়িও রয়েছে তার। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগও করেছেন নুসরাত। অন্য দিকে, বর্তমান পাক প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ পাকিস্তানি মুদ্রায় ১০৪ দশমিক ২১ মিলিয়ন। আর পাকিস্তানি মুদ্রায় তার দেনা রয়েছে ১৪১ দশমিক ৭৮ মিলিয়ন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা