× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে এক ইমামকে গুলি করে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১০:০৬ এএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১০:৪২ এএম

নিহত ইমাম হাসান শরিফ। ছবি : সংগৃহীত

নিহত ইমাম হাসান শরিফ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে বুধবার একটি মসজিদের সামনে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই ইমামের নাম হাসান শরিফ।

বুধবার (৩ জানুয়ারি) রাজ্যের সাউথ অরেঞ্জ অ্যাভিনিউর মসজিদ মুহাম্মদ-নিউয়ার্কের সামনে সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বন্দুকধারী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশের বরাতে মসজিদ কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

হাসান শরিফ ২০০৬ সাল থেকে নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন ইউনাইটেড স্টেটস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র লিসা ফার্বস্টেইন।

ওই মুখপাত্র বলেন, আমরা তার নিহতের খবর জানতে পেরে গভীরভাবে শোকাহত এবং তার পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিউয়ার্ক পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেজ এর আগে নিশ্চিত করেন, পুলিশের কাছে একটি ফোনকল আসে এবং তারা জানতে পারেন এক ব্যক্তিকে গুলি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হাসান শরিফের পেট ও বাঁ হাতে গুলি লেগেছে। মসজিদ থেকে ১০ ফুট দূরে পার্কিং লটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। দ্রুত পাশের হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

সূত্র : গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা