× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৫:৪৩ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ১৭:৫৬ পিএম

ভূমিকম্পের কারণে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ১ জানুয়ারি হোনশুর তোয়ামা জেলার প্রধান শহর তোয়ামা সিটিতে। ছবি : সংগৃহীত

ভূমিকম্পের কারণে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ১ জানুয়ারি হোনশুর তোয়ামা জেলার প্রধান শহর তোয়ামা সিটিতে। ছবি : সংগৃহীত

জাপানে সোমবার ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জারি করা হয়েছে সুনামির সতর্কতা। উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষ। 

ব্যাপক মাত্রার ভূমিকম্পের জেরে সামুদ্রিক জলোচ্ছ্বাস শুরু হয়েছে জাপানে। অনেকে এটাকে সুনামি বলে মনে করছেন। দেশটির মধ্যাঞ্চলীয় মূল দ্বীপ হোনশুর তোয়ামা জেলার প্রধান শহর তোয়ামা সিটিতে ইতোমধ্যে আঘাত হেনেছে বড় বড় ঢেউ। 

জাপানের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিশাল বিশাল ঢেউয়ের একটি ভিডিওচিত্র ভাইরাল হয়েছে। সমুদ্র উপকূলবর্তী নিচু এলাকাগুলোতে বসবাসকারী জনগণকে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

হোনশুর অন্য জেলা ইশিকাওয়ার ওয়াজিমা বন্দরে ইতোমধ্যে ১ দশমিক ২ মিটার (৩ ফুটেরও বেশি) উঁচু জলোচ্ছ্বাস শুরু হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের এপিসেন্টার বা কেন্দ্রও এই ইশিকাওয়া জেলা।

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা