× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলেই নির্বাচনী বৈঠক করতে পারবেন ইমরান খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৫:১৩ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৫:১৪ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলে বসেই দলের শীর্ষ নেতাদের সঙ্গে নির্বাচনী বৈঠক করতে পারবেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) ইসলামাবাদ হাইকোর্ট এ রায় দিয়েছেন। 

কোর্টের রায়ের ফলে নিজের দল পাকিস্তান তেহরিকই ইনসাফের (পিটিআই) সদস্য আসাদ কায়সার, জুনায়েদ আকবর খান, সিনেটর আওরঙ্গজেব খান, দোস্ত মোহাম্মদ খান এবং ইশতিয়াক মেহেরবানসহ অন্য নেতাদের সঙ্গে বৈঠক করতে পারবেন ইমরান খান। 

তোষাখানা দুর্নীতি মামলায় গত আগস্টে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তার তিন বছরের জেল হয়। পাঁচ বছরের জন্য তাকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়। বর্তমানে তিনি রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন। 

অন্যদিকে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় (সাইফার মামলা) ইমরান খানের বিচার আগামী ১১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন আদালত। আগের দিন বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট এ আদেশ দেন। 

উভয় আদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব। এ দুই আদেশ ইমরান খানের জন্য যথেষ্ট ইতিবাচক বলে ধারণা করা হচ্ছে। 

সব ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সূত্র : দ্য ডন


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা