× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাইবেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৪০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১২:৫৯ পিএম

গ্যাস ট্যাঙ্কারটি রাস্তা থেকে ছিঁটকে পড়ার পর সেটি বিস্ফোরিত হয়। ছবি : সংগৃহীত

গ্যাস ট্যাঙ্কারটি রাস্তা থেকে ছিঁটকে পড়ার পর সেটি বিস্ফোরিত হয়। ছবি : সংগৃহীত

লাইবেরিয়ায় একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দেশটির উত্তর-মধ্যাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বুধবার দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফ্রান্সিস কাতেহ জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাতে লোয়ার বং কাউন্টিতে গ্যাস ট্যাঙ্কারটি রাস্তা থেকে ছিঁটকে পড়ে। এরপর এটি বিস্ফোরিত হয়। গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তিত করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের প্রতিবেদন বলছে, সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং অবকাঠামোর ত্রুটির কারণে দুর্ঘটনার জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত হয়েছে সাব-সাহারান আফ্রিকা। সেখানে মৃত্যুর হার ইউরোপীয় দেশগুলোর চেয়ে গড়ে তিনগুণ বেশি।

সূত্র : রয়টার্স



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা