× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে কারচুপির অভিযোগে বিক্ষোভে উত্তাল সার্বিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৪:৪১ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৪২ পিএম

সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বিরোধীদের জোট সার্বিয়া এগেনস্ট ভায়োলেন্সের নেতাকর্মীরা। ২৪ ডিসেম্বর রাজধানী বেলগ্রেডের সিটি হলের প্রাঙ্গণে। ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বিরোধীদের জোট সার্বিয়া এগেনস্ট ভায়োলেন্সের নেতাকর্মীরা। ২৪ ডিসেম্বর রাজধানী বেলগ্রেডের সিটি হলের প্রাঙ্গণে। ছবি : সংগৃহীত

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে রবিবার বিকালে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে কারচুপির অভিযোগে ক্ষমতাসীন সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির সরকার ভেঙে দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফলে তা ছড়িয়ে পড়তে পারে নাই।   

রবিবার (২৪ ডিসেম্বর) রাজধানী বেলগ্রেডে বিক্ষোভকারীদের একটি অংশ সিটি হলের জানালা ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। হলের প্রাঙ্গণে জড়ো হয় বিরোধী জোট সার্বিয়া এগেনস্ট ভায়োলেন্সের (এসপিএন) হাজার হাজার নেতাকর্মী।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা।

এসপিএন দাবি, সরকার নির্বাচনে কারচুপি করে ক্ষমতাসীন দলকে জিতিয়ে দিয়েছে। তবে বিরোধীদের এই অভিযোগকে আবর্জনা ও মিথ্যা বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিক।

বিরোধী দল গ্রিন-লেফট ফ্রন্টের নেতা রাডোমির লাজোভিচ বলেছেন, পুলিশ কর্মকর্তারা তাকে এবং আরও কয়েকজনকে মারধর করেছেন।

রবিবারের বিক্ষোভকে পাতানো বিপ্লব বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিক। এ ধরনের বিপ্লব থামাতে রাশিয়ার গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করায় মস্কোকে ধন্যবাদ দিয়েছেন ভুসিক ও প্রধানমন্ত্রী আনা ব্রনাবিক। 

ভুসিক ও ব্রনাবিকের অভিযোগ, পশ্চিমাদের মদদে রবিবার বিরোধীরা সিটি হলে হামলা চালিয়েছে। তারা এখানে পাতানো বিপ্লব করতে চেয়েছিল। তবে বিরোধীরা এ দাবি প্রত্যাখ্যান করেছেন। 

সূত্র : বিবিসি, আরটি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা