× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্লোরিডায় শপিংমলে বন্দুক হামলায় নিহত ১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৫১ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৫ পিএম

হামলাকারী পেশাদার বন্দুকধারী নয় বলে মনে করছে পুলিশ। ছবি : সংগৃহীত

হামলাকারী পেশাদার বন্দুকধারী নয় বলে মনে করছে পুলিশ। ছবি : সংগৃহীত

ফ্লোরিডার একটি শপিংমলে বন্দুক হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ধারণা, পরিকল্পনা করেই ভুক্তভোগীকে হত্যা করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বড়দিনের মাত্র দুই দিন আগে শপিংমলে বন্দুক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ। 

পুলিশপ্রধান মাইক ব্যালকেন শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, প্যাড্ডক মলের একটি নির্দিষ্ট স্থানে নিহত ব্যক্তিকে একাধিকবার গুলি করা হয়। এ সময় একজন নারীর পায়েও গুলি লাগে। 

গুলির ঘটনায় মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ক্রেতা সামান্য আহত হন। একজনের বুকে ব্যথা উঠেছে। আরেকজনের বাহু ভেঙ্গে গেছে। 

পুলিশের ধারণা, হামলাকারী পেশাদার বন্দুকধারী নয়। বন্দুকধারীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। 

মলটিতে জেসিপেনি এবং ফুট লকারসহ ডজনখানেক দোকান রয়েছে। জেসিপেনি স্টোরে কেনাকাটা করতে আসা ক্যালভিন এবং দিয়ানা আমোস বলেন, আমরা ভয় পেয়েছিলাম। বন্দুক হামলার কথা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে শপিংমল থেকে বের হয়ে যাই।

সূত্র : গার্ডিয়ান





শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা