× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুতিদের সহায়তা করছে ইরান : হোয়াইট হাউস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৫:১৫ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৫ পিএম

২০ নভেম্বর রয়টার্সে প্রকাশিত এই ছবিতে হুতি সামরিক হেলিকপ্টার লোহিত সাগরে গ্যালাক্সি লিডার কার্গো জাহাজের ওপর দিয়ে উড়ছে

২০ নভেম্বর রয়টার্সে প্রকাশিত এই ছবিতে হুতি সামরিক হেলিকপ্টার লোহিত সাগরে গ্যালাক্সি লিডার কার্গো জাহাজের ওপর দিয়ে উড়ছে

গত সপ্তাহে লোহিত সাগরে দুটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলার ফলে একটি জাহাজে আগুন লেগে যায় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই হামলার ঘটনার সঙ্গে ইরানের সম্পৃক্ততা আছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। আলজাজিরার শনিবারের (২৩ ডিসেম্বর) একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেছেন, ‘আমাদের বিশ্বাস করার কোনো কারণ নেই যে ইরান হুতিদের আক্রমণ (লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা) থেকে বিরত করেছে। এই হামলার পরিকল্পনায় গভীরভাবে তেহরান জড়িত।’

হামলার পর প্রতিক্রিয়া জানিয়ে হুতিরা বলেছিল, গত কয়েক বছরে তারা তাদের নিজস্ব গোয়েন্দা সুবিধা তৈরি করেছে। যা বেশ কার্যকর বলেও তারা দাবি করেছে। কিন্তু মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, হুতিদের রাডার নেই এবং তারা ইরানের দেওয়া প্রযুক্তির ওপর নির্ভর করে। অন্যথায় হুতিদের দ্বারা নিক্ষিপ্ত এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল জলে পড়ে যাওয়ার কথা।

এদিকে বরাবরের মতো এবারও হোয়াইট হাউসের অভিযোগ উড়িয়ে দিয়েছে ইরান। তারা বলছে, এটা হুতিদের নিজস্ব পরিকল্পনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা