× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের প্রজাতন্ত্র দিবসে আসতে রাজি হননি বাইডেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ১৩:০৯ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ১৪:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (বাঁয়ে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (বাঁয়ে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বাইডেন রাজি হননি। বাইডেনের পরিবর্তে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো।

আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের মতো দিল্লিতে এবারও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে। দেশজুড়ে পালিত হবে ৭৩তম প্রজাতন্ত্র দিবস।

গত জুলাইয়ে ফ্রান্সে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের জাতীয় দিবস অর্থাৎ বাস্তিল দিবস উদ্‌যাপনে অতিথি হয়েছিলেন তিনি।

সেপ্টেম্বরে দিল্লি থেকে ঘুরে গিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট মাঁখো। জি-২০ সম্মেলনে যোগ দিতে এসেছিলেন তিনি। সে সময় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকও হয়েছিল।

পরে মোদি জানান, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজনের সময় গুরুত্বপূর্ণ এবং কার্যকর আলোচনা হয়েছে তার। ফ্রান্স ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে সে বৈঠকে কথা হয় দুই রাষ্ট্র ও সরকার প্রধানের।

প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে বিদেশি কোনো না কোনো রাষ্ট্রপ্রধানকে দিল্লিতে আমন্ত্রণ জানায় ভারত সরকার। ব্যতিক্রম হয়েছিল কেবল দুই বছর। ২০২১ ও ২০২২ সালে বিশ্বজুড়ে করোনা মহামারির প্রভাবে অচলাবস্থা তৈরি হয়েছিল। ওই দুই বছর ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কোনো রাষ্ট্রপ্রধানকে ডাকা হয়নি। চলতি বছরের শুরুতে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে দিল্লিতে এসেছিলেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি।

সূত্র : পিটিআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা