× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পান্নুন হত্যাচেষ্টা নিয়ে নীরবতা ভাঙলেন মোদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৬ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ১৭:০৪ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন হত্যাচেষ্টা নিয়ে অবশেষে মুখ খুলেছেন। বুধবার (২০ ডিসেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মন্তব্য করেন তিনি।

মোদি বলেছেন, আমাদের কোনো নাগরিক ভালোমন্দ যা-ই করুক, তা নিয়ে অভিযোগ উঠলে আমরা খতিয়ে দেখব। আইনের শাসন মেনে চলাই আমাদের নীতি। যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে আমরা তা খতিয়ে দেখব। এটার কারণে আমাদের দুই দেশের সম্পর্কের অবনতি হবে না।

নভেম্বরের তৃতীয় সপ্তাহে ফিন্যান্সিয়াল টাইমস দাবি করে, যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক ও শিখা নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যা করার জন্য এজেন্ট নিযুক্ত করেছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’।

ওই প্রতিবেদন প্রকাশের কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পান্নুন হত্যায় ভারতের জড়িত থাকার অভিযোগ আনে। পরে ভারত জানায়, অভিযোগটি খতিয়ে দেখা হবে। সেজন্য এক উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথাও সরকারিভাবে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, পান্নুনকে হত্যার জন্য নিখিল গুপ্ত নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন ভারতের গোয়েন্দা সংস্থার সদস্যরা। নিখিল এক পেশাদার খুনিকে ১০ হাজার ডলার অগ্রিম দিয়ে সব প্রায় চূড়ান্ত করে ফেলেছিল।

যুক্তরাষ্ট্রের এমন গুরুতর অভিযোগের পর চেক প্রজাতন্ত্র থেকে নিখিল গুপ্তকে গ্রেপ্তার করা হয়। নিখিল সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে তার বিচারে সরকারের সহযোগিতার আরজি জানিয়ে আবেদন করেছেন। ২০২৪ সালের জানুয়ারিতে সেই আবেদনের শুনানি হবে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা