× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমলিঙ্গ দম্পতিদের আশীর্বাদ করতে পারবেন যাজকরা : পোপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৫:০১ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৫:০২ পিএম

পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত

পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত

সমলিঙ্গের দম্পতিদের এখন থেকে আশীর্বাদ করতে পারবেন রোমান ক্যাথলিক যাজকরা। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস সোমবার (১৮ ডিসেম্বর) এ ঘোষণা দেন। 

পোস ফ্রান্সিসের এ ঘোষণাকে যুগান্তরকারী বলে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

পোপ ফ্রান্সিস সোমবার এক ঘোষণা বলেন, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে সমলিঙ্গ এবং অনিয়মিত যুগলদের আশীর্বাদ করার অনুমতি যাজকদের দেওয়া উচিত। তবে আশীর্বাদ গির্জার নিয়মিত আচার-অনুষ্ঠানের অংশ বা নাগরিক ইউনিয়ন বা বিবাহের সাথে সম্পর্কিত হওয়া উচিত নয়। ভ্যাটিকান এখনো একজন পুরষ এবং একজন নারীর মধ্যেই কেবল বিবাহ হতে পারে এই মতাদর্শে বিশ্বাস রাখে।

জানা গেছে, ভ্যাটিকান থেকে সোমবার পোপ ফ্রান্সিসের অনুমোদন প্রাপ্ত একটি নথি প্রকাশ করা হয়। এতে বলা হয়, প্রভু সবাইকে বরণ করে নেন। তবে সমলিঙ্গ জুটিকে আশীর্বাদ করার ক্ষেত্রে যাজকদের অবশ্যই প্রতিটি কেস আলাদা ভাবে বিবেচনা করতে বলা হয়েছে।

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা