× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকাশে স্কুটি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৭ পিএম

আকাশে স্কুটি নিয়ে চলছে প্যারাগ্লাইডিং। ছবি : সংগৃহীত

আকাশে স্কুটি নিয়ে চলছে প্যারাগ্লাইডিং। ছবি : সংগৃহীত

স্কুটি চলবে সড়কে। তো সড়কে চলার স্কুটিকে আকাশে উড়তে দেখা কিছুটা বিস্ময়কর। সম্প্রতি এমনই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হয়েছে হিমাচল প্রদেশের বিলাসপুর অঞ্চলের মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আকাশে স্কুটি চালানোর ওই ভিডিও। 

বিলাসপুর এলাকার বান্ডলা ধার প্যারাগ্লাইডিংয়ের জন্য বিখ্যাত। আকাশে স্কুটি ওড়ার এই ঘটনাটি প্যারাগ্লাইডিংয়েরই। ইলেক্ট্রিক স্কুটারে চেপে প্যারাগ্লাইডিং করেন এক যুবক। পাঞ্জাবের বাসিন্দা ওই যুবক একজন প্রশিক্ষিত প্যারাগ্লাইডার। তবে বিশেষ কেরামতি দেখাতেই স্কুটারসহ প্যারাগ্লাইডিং করেন তিনি।

ই-স্কুটারের ওজন কমাতে ব্যাটারি খুলে রাখেন ওই যুবক। এরপর ভূমি দিয়ে ছুটতে ছুটতে ঝাঁপ দেন পাহাড় ঘেঁষা খাদে। উড়তে শুরু করেন নীল আকাশে, সাদা মেঘের ভেলার পাশে।

বিস্ময়কর এ কাণ্ড দেখতে হাজির হয়েছিলেন স্থানীয় মানুষজন। তাঁরা অনেকেই অবাক করা ওই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেন। অনেকেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা রীতিমতো ভাইরাল হয়েছে। নেটিজেনরা এই ভিডিও শেয়ার ও নানা মন্তব্য করছেন।

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা