× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতুড়ি হামলায় আহত ন্যান্সি পেলোসির স্বামী পল

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২ ১২:৪৬ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২২ ১২:৫৬ পিএম

ন্যান্সি পেলোসি ও পল পেলোসি। ছবি: সংগৃহীত

ন্যান্সি পেলোসি ও পল পেলোসি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৮ অক্টোবর) হামলাকারী হাতুড়ি নিয়ে সান ফ্রান্সিসকোতে পেলোসির বাড়িতে এ আক্রমণ চালায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় পল পেলোসির মাথায় খুলি ভেঙ্গে গেছে। তার ডান হাতে গুরুতর আঘাত লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল বলেন, অস্ত্রোপচারের পর ভালো আছেন পল। হামলাকারী হাতুড়ি হাতে স্পিকার ন্যান্সি পেলোসিকেও খুঁজছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলাকে ঘৃণ্য আখ্যা দিয়েছেন। তিনি একে রাজনৈতিক হিসেবে দেখছেন।

সান ফ্রান্সিসকোর পুলিশপ্রধান বিল স্কট বলেন, হামলাকারী পেলোসির বাড়িতে বেলা আড়াইটার আগে ঢুকে পড়ে। বাড়িতে একা থাকা পল পেলোসির ওপর হাতুড়ি নিয়ে হামলা করে সে।

এ ঘটনায় ডেভিড ডিপেপে নামে ৪২ বছর বয়সী ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। আটকের সময় সে আত্মহত্যার চেষ্টা করেছিল। পুলিশ জানায়, এ হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, পল পেলোসিকে বেঁধে রেখে ন্যান্সি বাড়িতে আসার জন্য অপেক্ষা করতে চেয়েছিল হামলাকারী। তবে এর আগেই পল যেকোনোভাবে ৯১১-এ ডায়াল করে ফোনে পুলিশকে ঘটনাটি জানান। 

পুলিশপ্রধান বলেন, ‘এ হামলা উদ্দেশ্যপ্রণোদিত।’

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘রাজনৈতিক সহিংসতার স্থান যুক্তরাষ্ট্রে নেই। যথেষ্ট হয়েছে।’

প্রবা/এইচকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা