× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার আলজাজিরার সাংবাদিককে হত্যা করল ইসরায়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭:০২ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭:২২ পিএম

ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক সাংবাদিক মারা গেছেন। সংগৃহীত ফটো

ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক সাংবাদিক মারা গেছেন। সংগৃহীত ফটো

ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক সাংবাদিক মারা গেছেন। হামলায় আহত হয়েছেন আরও এক সাংবাদিক। চলমান সংঘাতে এর আগেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন আল-জাজিরার আরেক সাংবাদিকের পরিবারের চার সদস্য।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দক্ষিণ গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলার বিষয়ে প্রতিবেদন তৈরি করার সময় হামলার ঘটনা ঘটে।

মৃত সাংবাদিকের নাম সামের আবুদাক্কা। তিনি আলজাজিরার ফটোসাংবাদিক। হামলায় আহত হওয়ার পর তিনি চিকিৎসা নিতে ব্যর্থ। সামেরকে হাসপাতালে নেওয়ার জন্য এলাকায় অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতি দেওয়ার আগেই তার মৃত্যু হয়। 

এক বিবৃতিতে আল জাজিরা বলেছে, সামেরকে আঘাত করার পর পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়। জরুরি চিকিৎসার প্রয়োজন অস্বীকার করে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীদের তার কাছে পৌঁছাতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী।

আলজাজিরা আরও জানিয়েছে, তাদের গাজা ব্যুরো প্রধান ওয়ায়েল আল-দাহদুহ হামলায় হাতে আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন তিনি।

গত মাসে ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরা ব্যুরো প্রধানের স্ত্রী, ছেলে, মেয়ে এবং নাতি নিহত হয়।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা