× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে ইইউর নতুন গ্যাস চুক্তি

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২২ ১৭:৩৮ পিএম

রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে ইইউর নতুন গ্যাস চুক্তি

গ্যাস সংকট কাটাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইসরায়েল ও মিসর একটি ত্রিপক্ষীয় প্রাকৃতিক গ্যাস রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে। গ্যাসের জন্য রাশিয়ার ওপর ইউরোপের যে নির্ভরতা, তা দূর করতেই মূলত তারা এই চুক্তি করেছে। খবর আলজাজিরার।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ইউরোপের কিছু দেশে গ্যাস সরবরাহ স্থগিত করে দেয় রাশিয়া। তাই গ্যাস সংকট কাটাতে নতুন এই চুক্তিতে আবদ্ধ হয়েছে ইইউ।

মিসরের কায়রোতে পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক শক্তি সম্মেলনে বুধবার চুক্তিটি চূড়ান্ত হয়। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ইউরোপে গ্যাস রপ্তানির অনুমতি পেতে যাচ্ছে ইসরায়েল।

ইউরোপীয় কমিশনের প্রধান উরজুলা ফন দেয়ার লায়েন এই ‘ঐতিহাসিক চুক্তি’ স্বাক্ষরকে স্বাগত জানিয়ে একে বিশেষ একটি মুহূর্ত বলে উল্লেখ করেন।

গত বছরই ইইউর দেশগুলো তাদের ব্যবহারের ৪০ শতাংশ গ্যাস আমদানি করেছিল রাশিয়া থেকে। লায়েন এক টুইট বার্তায় জানান, চুক্তিটি ইউরোপের জ্বালানি নিরাপত্তায় অবদান রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা