× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু হচ্ছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৩:২৬ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত অনুমোদন করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। বুধবার (১৩ ডিসেম্বর) ২২১ ও ২১২ ভোটে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। 

অভিশংসন তদন্ত ও পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব উত্থাপন ঠিক এক জিনিস নয়। তবে অভিশংসন তদন্তে বাইডেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে, পার্লামেন্টে তিনি অভিশংসনের মুখোমুখি হতে পারেন। 

বাইডেনের বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ভাইস প্রেসিডেন্ট থাকাকালে তিনি ঘুষ গ্রহণ করেছেন। নানা দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। 

বাইডেনের বিরুদ্ধে এসব অভিযোগ খতিয়ে দেখার জন্য এখন একটি বিশেষ কমিটি করবে প্রতিনিধি পরিষদ। বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের আন্তর্জাতিক ব্যবসায়িক লেনদেন থেকে অসাধু উপায়ে লাভবান হয়েছেন কি না, তদন্তে তা যাচাই করে দেখবে। 

তবে এসব বিষয়ে তিন মাস আগে রিপাবলিকানরা অনানুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত তারা কোনো প্রমাণ হাজির করতে পারেনি। 

তাই বাইডেনের ঘুষগ্রহণ ও দুর্নীতির তেমন কোনো তথ্য-উপাত্ত নেই দাবি করে প্রতিনিধি পরিষদের অভিশংসন তদন্তের প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। 

এদিকে বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এ নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসিত হয়েছিলেন। তার বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা চলছে। দেশটির আর কোনো সাবেক প্রেসিডেন্ট এত ফৌজদারি মামলার মুখে পড়েননি। নিজের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন ট্রাম্প। 

সূত্র : রয়টার্স, বিবিসি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা