× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইডেনের ছেলে দ্বিতীয় মামলায় অভিযুক্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১১:৫৮ এএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩ ১২:১২ পিএম

হান্টার বাইডেন। ছবি : সংগৃহীত

হান্টার বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন এবার কর ফাঁকি মামলায় অভিযুক্ত হলেন। এ নিয়ে মোট দুটি মামলায় অভিযুক্ত হলেন তিনি।

জানা গেছে, হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার করবছরে আয়ের বিপরীতে ফেডারেল ট্যাক্সে অন্তত ১৪ লাখ ডলার কর ফাঁকি দিয়েছেন।

কর ফাঁকি দেওয়ায় হান্টার বাইডেনের বিরুদ্ধে নয়টি অভিযোগ আনা হয়েছে। এসবের মধ্যে কর দাখিল না করা, ভুয়া ট্যাক্স রিটার্ন ও কর ধার্য মূল্যায়ন ফাঁকি দেওয়া অন্যতম।

৫৩ বছর বয়সি হান্টার গত সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত হয়েছেন। ডেলাওয়্যার ফেডারেল আদালতে মাদকসেবী থাকার সময় আগ্নেয়াস্ত্র রাখা সম্পর্কিত তিনটি বিষয়ে তাকে অভিযুক্ত করেন প্রসিকিউটররা।

হান্টারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৮ সালের অক্টোবরে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন। সে সময় তিনি কোকেনে আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন বলে স্বীকার করেছেন।

অভিযোগে বলা হয়েছে, হান্টার বাধ্যতামূলক ফর্মে প্রত্যয়ন করেছেন তিনি কোনো উদ্দীপক, মাদকদ্রব্য ও অন্য কোনো পদার্থের বেআইনি ব্যবহারকারী এবং আসক্ত ছিলেন না। যদিও তিনি জানতেন, এ বিবৃতিটি মিথ্যা ও কাল্পনিক। এসব অভিযোগের দুটিতে সর্বোচ্চ ১০ বছর এবং আরেকটিতে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা