× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের সন্ত্রাসবাদ বিষয়ক প্রশ্নের উত্তর দিলেন না যুক্তরাষ্ট্রের মুখপাত্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১১:৩২ এএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের নিয়মিত সংবাদ সম্মেলনে বছরখানেক ধরে নিয়মিত প্রশ্ন ওঠছে। সব প্রশ্ন ঘুরে-ফিরে প্রায় একই। উত্তরও একই। এ অবস্থায় মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ত্রাসবাদ ও নির্বাচন সংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে প্রথম বিষয়টি নিয়ে কিছু বলেননি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার। 

মিলারের কাছে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ২০২২ সালের সন্ত্রাসবাদের প্রতিবেদন নিয়ে আমার একটি প্রশ্ন আছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায়, বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। ফলে বাংলাদেশে সন্ত্রাসবাদ কমে গেছে। কিন্তু এখন শঙ্কা জেগেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে যে সহিংসতা হচ্ছে— এতে করে সেখানে জঙ্গি গোষ্ঠীগুলোর পুনরুত্থানের হতে পারে। এ বিষয়ে আপনার মতামত কি? এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার পরিকল্পনা নিয়ে আপনি কি কিছু জানাবেন?

জবাবে সন্ত্রাসবাদের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান ম্যাথু মিলার। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলেছি যে, বাংলাদেশে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এটাই আমাদের নীতি। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে এটিই আমাদের বিবেচ্য বিষয়। 

সন্ত্রাসবাদের বিষয়টি এড়িয়ে যাওয়ায় ওই সাংবাদিক সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করেন, প্রশ্নটি এটি ছিল না। প্রশ্ন ছিল সন্ত্রাসবাদ নিয়ে, সন্ত্রাসবাদের উত্থান নিয়ে। নির্বাচন নিয়ে নয়।

উত্তরে মিলার বলেন, আমি বুঝতে পেরেছি। আমরা গতকাল বা কয়েকদিন আগে সন্ত্রাসবাদ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছি। ওই প্রতিবেদনে যা আছে তার চেয়ে আমার বেশি কিছু বলার নেই।

সূত্র : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইট


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা