× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উগান্ডা ও জিম্বাবুয়ের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৭:১১ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৯ পিএম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যান্টনি ব্লিঙ্কেন। ১ ডিসেম্বর দুবাই আল-মাকতুম বিমানবন্দরে। ছবি : সংগৃহীত

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যান্টনি ব্লিঙ্কেন। ১ ডিসেম্বর দুবাই আল-মাকতুম বিমানবন্দরে। ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন ও সামাজিক সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দমন-নিপীড়ন চালানোর অভিযোগে আফ্রিকার দুটি দেশ উগান্ডা ও জিম্বাবুয়ের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার (৪ ডিসেম্বর) নতুন এসব ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। 

উগান্ডার সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের ওপর তিন বছরের মধ্যে এ নিয়ে তিন দফায় ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। সর্বপ্রথম ২০২১ সালের নির্বাচনের পর উগান্ডার সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর গত জুনে সমকামিতা বা এলজিবিটিকিউ বিরোধী আইন করার অভিযোগে পশ্চিম আফ্রিকার দেশটির ওপর দ্বিতীয় দফায় ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

সোমবারের নিষেধাজ্ঞায় উগান্ডার কর্মকর্তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করা ও এলজিবিটিকিউর মতো সংখ্যালঘু গোষ্ঠীর অধিকারকে সংকুচিত করার অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ এ দুটি অভিযোগ নতুন নয়। এ পর্যন্ত সুনির্দিষ্টভাবে অভিযুক্ত কোনো কর্মকর্তার নাম প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।  

উগান্ডার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ের কর্মকর্তা ও রাজনীতিবিদদের ওপরও ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন ব্লিঙ্কেন। 

ব্লিঙ্কেন বলেন, জিম্বাবুয়ের ২০২৩ সালের আগস্টের নির্বাচনের আগে-পরে যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছেন তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। 

আগস্টের নির্বাচনে জিম্বাবুয়েতে টানা দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন এম্মেরসন ম্যাঙ্গাজিয়া। আগস্টের নির্বাচনকে ‘পুকুরচুরি’ বলে অভিযোগ করেছে বিরোধীরা। 

সূত্র : রয়টার্স



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা