× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের নির্বাচনের ফল নিয়ে আমাদের দূরকল্পনা নেই : যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১১:৪৫ এএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ১১:৫২ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কোনো কিছু অনুমান করে নিচ্ছে না বা দূরকল্পনা করছে না। তবে তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। 

সোমবার (৪ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার এসব মন্তব্য করেছেন। 

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে সরকার এক নজিরবিহীনভাবে নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছে। ২০ হাজারেরও বেশি বিরোধী নেতাকর্মীকে আটক করা হয়েছে। নিরাপত্তা হেফাজতে মৃত্যু দিনে দিনে বাড়ছে। গত ছয় দিনে তিনজন বিরোধীকর্মী মারা গেছেন। টার্গেট করা ব্যক্তিকে না পেলে তার পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে। নির্বাচনে জয় নিশ্চিত করার জন্য সদ্য প্রতিষ্ঠিত ‘কিংস পার্টি’কে ভোটে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপিসহ সব বড় রাজনৈতিক দল নির্বাচন বয়কট করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাকে কীভাবে মূল্যায়ন করছে মার্কিন সরকার?

উত্তরে মিলার বলেন, বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে আমি কোনো কিছু অনুমান করতে যাচ্ছি না। আমি আগের কথাই ফের বলব। আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্য অংশীদারদের সঙ্গে যুক্ত থেকে বাংলাদেশি জনগণের স্বার্থে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে থাকব।

সূত্র : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইট



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা