× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তানজানিয়ায় বন্যায় নিহত ৪৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৩ পিএম

তানজানিয়ায় বন্যায় নিহত ৪৭

তানজানিয়ায় বন্যা ও ভূমি ধসে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮৫ জন। প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে পূর্ব আফ্রিকার দেশটির উত্তরাঞ্চলে হতাহতের এ ঘটনা ঘটেছে। রবিবার (৩ ডিসেম্বর)  দেশটির জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। 

বন্যাকবলিত মানারা অঞ্চলের কমিশনার কুইন সেনদিগা রবিবার সাংবাদিকদের বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। কিছু মরদেহ কাদামাটিতে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান জানান, মানারা অঞ্চলের হানাং জেলার কাতেশ গ্রামে প্রায় ১০০ ঘর-বাড়ি ভূমি ধসে ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় পুরো দেশ হতবাক বলেও মন্তব্য করেন তিনি। 

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের দেশে দেশে বন্যা, খরা, দাবদাহ, লবণাক্ততার মতো ঘটনা বাড়ছে। গত অক্টোবরের শেষ থেকে এল নিনো এবং ভারত মহাসাগরের ডিপোল আবহাওয়ার কারণে কেনিয়া ও সোমালিয়ায় কয়েক শত মানুষ প্রাণ হারিয়েছে। ঘর ছাড়া হয়েছে কয়েক হাজার মানুষ। 

সূত্র : রয়টার্স 




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা