× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, নিহত ১১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৯ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০০ পিএম

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, নিহত ১১

ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। রবিবার (৩ ডিসেম্বর)  সেখানে অগ্ন্যুৎপাতের ফলে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতরা সবাই হাইকার। দুর্ঘটনার পর নিহতেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মূলত পায়ে হেঁটে ভ্রমণ করে থাকেন হাইকাররা। সোমবার (৪ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

উদ্ধারকারীদের বরাতে বিবিসি জানায়, গত সপ্তাহে ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পরে ১১ জন হাইকারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পরবর্তীতে ছোট একটি অগ্ন্যুৎপাতের ঘটনায় আরও ১২ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন।

বিবিসি আরও জানায়, অগ্ন্যুৎপাতের সময় ওই এলাকায় ৭৫ জন পর্বতারোহী ছিলেন। তবে তাদের মধ্য থেকে বেশিরভাগকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ৩ কিলোমিটার দূরের এলাকা পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে।

ঘটনার পর কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের গর্তের ৩ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করা হয়েছে। 

অগ্ন্যুৎপাতের ভিডিও ফুটেজে দেখা গেছে, আগ্নেয়গিরির ছাইয়ের বিশাল মেঘ আকাশজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং ছাইয়ের স্তরে ঢেকে গেছে অনেক গাড়ি ও রাস্তা। 

উল্লেখ্য, ৯ হাজার ৪৮৫ ফুট উচ্চতার মাউন্ট মেরাপি ইন্দোনেশিয়ার সবচেয়ে পশ্চিমে অবস্থিত সুমাত্রা দ্বীপে অবস্থিত। ইন্দোনেশিয়ার ইয়োগাকার্তার প্রদেশের রাজধানী ইয়োগাকার্তা থেকে মাত্র ২৮ কিলোমিটার উত্তরে মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অবস্থান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা