× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোহিত সাগরে তিনটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৩:৫০ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৩ পিএম

লোহিত সাগরে তিনটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা। ছবি- সংগৃহীত

লোহিত সাগরে তিনটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা। ছবি- সংগৃহীত

লোহিত সাগরের দক্ষিণাংশে আন্তর্জাতিক জলসীমায় রবিবার তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী দাবি করেছে, তাদের নৌবাহিনী সশস্ত্র ড্রোন ও নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে ‘ইউনিটি এক্সপ্লোরার’ ও ‘নাম্বার নাইন’ নামের দুটি ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। তবে হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার পর মার্কিন যুদ্ধজাহাজ ‘কার্নি’ বিপদ সঙ্কেতে সাড়া দেয় এবং সহযোগিতা করে। খবর রয়টার্স।

সতর্ক সঙ্কেত দেওয়ার পরও ইসরায়েলি জাহাজ দুটি অগ্রাহ্য করায় সেগুলোকে লক্ষ্যস্থল করা হয় বলে জানিয়েছেন হুতিদের সামরিক বাহিনীর একজন মুখপাত্র। সংবামাধ্যমে প্রচারিত বিবৃতিতে হুতি মুখপাত্র বলেন, ‘ইয়েমেনি জনগণের দাবিতে সাড়া দিয়ে হামলাগুলো চালানো হয়েছে। এটি মুসলিম জাতিগুলোর পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়ানোর আহবান।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর বরাতে জানা গেছে, তাদের যুদ্ধজাহাজ কার্নি ক্ষতিগ্রস্ত জাহাজ দুটিকে সহায়তা করেছে এবং হুতিদের তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে মার্কিন যুদ্ধজাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, সেটি পরিস্কার নয়।

ঘটনার পর মার্কিন বাহিনী বলেছে, হুতিদের এই হামলা আন্তর্জাতিক বাণিজ্যের প্রতি হুমকি। এটি ইয়েমেনের হুতিরা করলেও এর পেছনে ইরানের ইন্ধন আছে বলে মনে করে মার্কিন বাহিনী। এছাড়া তারা বলেছে, যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক মিত্র ও অংশীদারদের সঙ্গে পুরোপুরি সমন্বয় করে উপযুক্ত প্রতিক্রিয়া জানানোর কথা বিবেচনা করবে।

তবে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির সঙ্গে মার্কিন বাহিনীর কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি। তেল আবিবে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘একটি জাহাজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেটি ডুবে যাওয়ার ঝুঁকির মুখে আছে। অন্য জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা