× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আত্মসমর্পণ করতে যাওয়া’ ইউক্রেনীয় সৈন্যদের হত্যা করছে মস্কো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ২২:১৩ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ২২:২৫ পিএম

‘আত্মসমর্পণ করতে যাওয়া’ ইউক্রেনীয় সৈন্যদের হত্যা করছে মস্কো

আত্মসমর্পণ করতে যাওয়া সৈন্যদের হত্যা করে রাশিয়া যুদ্ধাপরাধ করছে বলে এবার আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে ইউক্রেন।

কিয়েভের জেনারেল প্রসিকিউটর কার্যালয় বলছে, দোনেস্ক অঞ্চলের পোকরভস্ক জেলায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে দুই সৈন্যকে। তবে এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি মস্কো। যদিও দেশটি বরাবরই দাবি করে আসছে, তারা কোনো যুদ্ধাপরাধে জড়িত নয়।

ডিপস্টেট নামে একটি ইউক্রেনীয় যুদ্ধ ব্লগ শনিবার (২ ডিসেম্বর) একটি ভিডিও পোস্ট করে। এতে দেখা যায়, যুদ্ধক্ষেত্রে একটি আশ্রয়-কোটর থেকে হাত উঁচিয়ে বেরিয়ে এসে মাটিতে শুয়ে পড়েন এক সৈনিক। বেরিয়ে আসার পথে অন্য সৈন্যটি হোঁচট খেয়ে মাটিতে শুয়ে পড়েন। রাশিয়ার সৈন্যদের তখন গুলি করতে দেখা যায়।

ইউক্রেনের জেনারেল প্রসিকিউটর কার্যালয় বলছে, রাশিয়ার পোশাক পরে থাকা একদল ব্যক্তি ইউক্রেনের সামরিক বাহিনীর পোশাকে থাকা দুজনকে খুব কাছ থেকে গুলি করছে, যারা আত্মসমর্পণ করছিল।

এই ভিডিওর সত্যতা, ঘটনাস্থল ও সময় যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

ইউক্রেনের মানবাধিকার ন্যায়পাল দিমিত্রো লুবিনেট শনিবার গভীর রাতে টেলিগ্রামকে জানায়, বন্দি হিসেবে আত্মসমর্পণ করতে যাওয়া ইউক্রেনের দুই সৈন্যকে রাশিয়া বাহিনীর হত্যা ভিডিও আজ অনলাইনে এসেছে। এটি জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

গত মার্চে একটি ভিডিওতে দেখা যায়, এক ইউক্রেনীয় স্নাইপারকে গুলি করে হত্যা করা হচ্ছে। তিনি গ্লোরি অব ইউক্রেন বলছিলেন। যুদ্ধ শুরুর পর থেকে সাধারণ মানুষের শুভেচ্ছা বিনিময়ে এই বাক্যাংশ বিশেষ তাৎপর্য রাখছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা