× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কপ-২৮

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে চুক্তি চায় জাতিসংঘ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৬:২৬ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১৬:৫৮ পিএম

জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুবাইতে আসতে শুরু করেছেন বিদেশি প্রতিনিধি, বিশেষজ্ঞ, অ্যাক্টিভিস্ট ও সাংবাদিকেরা। ৩০ নভেম্বর দুবাইয়ের এক্সপো সিটিতে। ছবি : সংগৃহীত

জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুবাইতে আসতে শুরু করেছেন বিদেশি প্রতিনিধি, বিশেষজ্ঞ, অ্যাক্টিভিস্ট ও সাংবাদিকেরা। ৩০ নভেম্বর দুবাইয়ের এক্সপো সিটিতে। ছবি : সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কনফারেন্স অব পার্টিস বা কপ-২৮ আজ বৃহস্পতিবার থেকে দুবাইতে শুরু হচ্ছে। এতে বিশ্বের নানা দেশের প্রতিনিধি, বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও সাংবাদিকসহ নানা পেশার মানুষ যোগ দিতে শুরু করেছেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এক সাক্ষাৎকারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে একটি চুক্তিতে সব দেশকে সম্মত হতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

বুধবার (২৯ নভেম্বর) এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে গুতেরেস এ আহ্বান জানান। গুতেরেস বলেন, এবারের সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার করার জন্য একটি চুক্তি হোক, আমি এটাই চাই। পৃথিবীর উষ্ণতা জীবাশ্ম জ্বালানির ব্যবহার সবচেয়ে বেশি দায়ী। প্রয়োজনে বেশি সময় নেওয়া হোক। কিন্তু এ সম্মেলন থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা আসুক।

এবারের সম্মেলন শেষ হবে ১২ ডিসেম্বর। এবার বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলের ৭০ হাজারের বেশি প্রতিনিধি, বিশেষজ্ঞ, সাংবাদিক, অ্যাকটিভিস্ট যোগ দিচ্ছেন। ১৯৯২ সালে শুরু হওয়ার পর কপের আর কোনো সম্মেলনে এত বেশি মানুষ অংশ নেয়নি।

এদিকে ২০২২ সাল ছিল দাবদাহ, খরা, অতিবৃষ্টি বা বন্যা, ঝড় ও ভূমিকম্পসহ নানা দুর্যোগে ভরা একটি বছর। এসব দুর্যোগ নিছক প্রাকৃতিক নয়। এর পেছনে যে মানুষের কর্মকাণ্ডের বড় ভূমিকা আছে তা নিয়ে এখন আর কোনো বিতর্ক নেই। এসব দুর্যোগ পরিবেশ-প্রকৃতির পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। এমন একটি পরিস্থিতিতে জ্বালানি তেল ও গ্যাস সমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এবারের জলবায়ু সম্মেলনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সূত্র : গার্ডিয়ান, এএফপি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা