× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন জিনপিং

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২২ ১৭:৩২ পিএম

আপডেট : ১৯ জুন ২০২২ ১৭:৩৯ পিএম

চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন

চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন

রাশিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়ে চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে আলজাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট জিনপিং বলেছেন ইউক্রেন সংকট মোকাবিলায় একটি যথাযথ অবস্থানে পৌঁছাতে সব পক্ষকে দায়িত্বশীলতার জায়গা থেকে চাপ তৈরি করতে হবে। স্থানীয় সময় বুধবার তিনি এই মন্তব্য করেন।

মস্কোর এক আনুষ্ঠানিক বার্তায় বলা হয়, চীনের প্রেসিডেন্ট তার বার্তায় রাশিয়ার নিরাপত্তার ইস্যুতে নেওয়া আগ্রাসনের পদক্ষেপকে বৈধ বলে দাবি করেছেন। তিনি একে বাহ্যিক শক্তি দিয়ে তৈরি সংকট মোকাবিলায় নেওয়া মৌলিক জাতীয় স্বার্থ রক্ষার পদক্ষেপ হিসেবে উল্লেখও করেন।

চীন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়াকে প্রভাবিত করার জন্য ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছে। অন্যদিকে চীনের রাশিয়াকে এভাবে সমর্থন করার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, যারা ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পক্ষে রয়েছে তারা সবাই ইতিহাসে ভুল করেছে বলে চিহ্নিত হয়ে থাকবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, চীন নিজেদের নিরপেক্ষ বলে দাবি করলেও তাদের আচরণ রাশিয়ার প্রতি পক্ষপাতকে স্পষ্ট করে তুলেছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর কয়েক সপ্তাহ খানেক আগে পুতিন এবং শি চীনের রাজধানী বেইজিং একটি বৈঠক করেন। যেখানে তারা একটু চুক্তি স্বাক্ষর করে প্রতিশ্রুতি দেন, তাদের দু’পক্ষের সম্পর্কে ‘ কোনো সীমা থাকবে না।’ তবে জিনপিং পুতিনের এই আক্রমণ সম্পর্কে আগে থেকে জানতো কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা