× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার যুক্তরাষ্ট্রে এক শিখ নেতাকে হত্যার চেষ্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১৪:১৩ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১৪:১৪ পিএম

শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন। ছবি : সংগৃহীত

শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন। ছবি : সংগৃহীত

এক শিখ নেতাকে নিজেদের মাটিতে হত্যার ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে যুক্তরাষ্ট্র। এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে নয়াদিল্লিকে কূটনৈতিক পর্যায়ে সতর্ক করেছ ওয়াশিংটন। বুধবার (২২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এ দাবি করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এফটির প্রতিবেদনে বলা হয়, শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্ত ঠেকিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার পান্নুনকে অবগত করেছিল কিনা তা জানা যায়নি। 

জানা গেছে, গত জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্রে সফর শেষ হওয়ার পর ভারতের কাছে পান্নুনকে হত্যাচেষ্টার প্রতিবাদ জানায় যুক্তরাষ্ট্র।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় টাইমসের প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস কোনো সাড়া দেয়নি।

গত জুনে শিখ বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার 'বিশ্বাসযোগ্য' প্রমাণ আছে বলে অভিযোগ করে কানাডা। কানাডার এমন অভিযোগের পর দুই দেশে পাল্টা-পাল্টি কূটনীতিক প্রত্যাহার করে। কানাডায় ভারতের ভিসা অনুমোদন বন্ধ রাখে, যা সম্প্রতি চালু করা হয়েছে। 

সূত্র : স্ক্রলডটইন



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা