× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজেদের তৈরি ভ্যাকসিন নিলেন জিনপিং

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২২ ১৫:২৪ পিএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যান্য শীর্ষ রাজনীতিবিদেরা নিজেদের তৈরি ভ্যাকসিন নিয়েছে বলে জানিয়েছে চীন। খবর বিবিসির।

খবরে বলা হয়, চীনের বেশিরভাগ সংবাদ প্রকাশে আনা হয় না, তবে দেশটির শীর্ষ নেতাদের ভ্যাকসিন ক্যাম্পেইনের তথ্য প্রকাশ্যে আনা হয়েছে সম্প্রতি।

এ বিষয়ে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের ডেপুটি হেড জেং ইক্সিন বলেছেন, টিকা গ্রহণের মধ্য দিয়ে চীনের তৈরি ভ্যাকসিনের প্রতি শীর্ষ নেতাদের আস্থা প্রকাশ পেয়েছে। যা দেশটির জনগণকে কোভিড ভ্যাকসিন বিশেষত বুস্টার ডোজ নিতে আগ্রহী করে তুলবে।

জেং আরো জানান, চীনের কর্মকর্তারা দেশটিতে কোভিড ভ্যাকসিন রেট খুবই কম, তাই দেশটির জনগণের নিরাপত্তা বাড়াতে ভ্যাকসিন রেট বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

করোনা মহামারিতে বিধ্বস্ত চীন এ শক্তিশারী ভাইরাসের সাথে লড়াই করতে ‘জিরো কোভিড’ নীতি অবলম্বনের সিদ্ধান্ত নেয়। যার মধ্যে রয়েছে ব্যাপক কোভিড টেস্ট, বাধ্যতামূলক আইসোলেশন ও স্থানীয় লকডাউন ব্যবস্থা।

তবে এই জিরো কোভিড নীতির কারণে মানুষের জীবনযাপন ও ব্যবসায়ে ক্ষতি হওয়ার কারণে এর বিরোধিতা করছে দেশটির জনগণ। তবে সকলের বিরোধিতা সত্ত্বেও প্রেসিডেন্ট শি বলছেন জিরো কোভিড নীতির কোনো বিকল্প নেই।

সাম্প্রতিক তথ্য মতে দেশটির ৯০ শতাংশ মানুষ করোনা টিকার দুটি ডোজ গ্রহণ করেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুসারে, করোনা ভাইরাস আক্রমণের শুরু থেকে চীনে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২১ লক্ষ ৬৭ হাজার ৬১৯ জন। মারা গেছেন ১৪ হাজার ৬৪৭ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা