× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তদন্তের আহ্বান এরদোয়ানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ১২:৩৬ পিএম

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ১৭ নভেম্বর বার্লিনে। ছবি : সংগৃহীত

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ১৭ নভেম্বর বার্লিনে। ছবি : সংগৃহীত

ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা, সেটা তদন্ত করার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার (১৮ নভেম্বর) জার্মানি থেকে তুরস্কে ফেরার আগ মুহুর্তে সাংবাদিকদের কাছে তিনি এ ধরনের দাবির কথা জানান। 

এরদোয়ান বলেন, বিশ্বের গুটিকয় যে সব দেশ ট্রিটি অন দ্য নন-প্রোলিফিরেশন অব নিউক্লিয়ারস ওয়েপনস চুক্তিতে সই করে নাই ইসরায়েল সেগুলোর একটি। তাই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে কিনা তা তদন্ত করতে আহ্বান জানাচ্ছি। কারণ এটা মধ্যপ্রাচ্যের কৌশলগত স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বিশেষজ্ঞরা মনে করেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু দেশটি তা স্বীকার করে না। 

কিন্তু গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের সংস্কৃতি মন্ত্রী আমিহাই ইলিয়াহু গাজায় প্রয়োজনে পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দেন। এ ধরনের মন্তব্যের পর থেকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র বা বোমা থাকার বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো ধারাবাহিকভাবে উদ্বেগ প্রকাশ করছে। 

ইতোঃপূর্বে সৌদি আরব, জর্ডান ও ইরান ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে কিনা তা তদন্ত করার জন্য আইএইএর প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু আইএইএ এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। ওদিকে পারমাণবিক বোমা ফেলানোর পরামর্শের পরপরই ইলিয়াহুর দায়িত্ব পালন মুলতবি রাখা হয়েছে। 

সূত্র : আরটি, আল-জাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা