× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় নিহত ছাড়াল ১২ হাজার ৩০০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ১১:০১ এএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ১৩:০১ পিএম

আহত এক শিশুকে জড়িয়ে আছে এক স্বজন। ১৮ নভেম্বর দক্ষিণ গাজার খান ইউনিস থেকে তোলা। ছবি : সংগৃহীত

আহত এক শিশুকে জড়িয়ে আছে এক স্বজন। ১৮ নভেম্বর দক্ষিণ গাজার খান ইউনিস থেকে তোলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ১২ হাজার ৩০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে শিশু ৫ হাজারের বেশি। নারী অন্তত ৩ হাজার ৩০০। একই সময়ে আহত হয়েছে ৩০ হাজারের বেশি। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৮ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে। অবরুদ্ধ উপত্যকাটির প্রায় সব হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় হতাহতের পরিসংখ্যান ঠিক মতো রাখা সম্ভব হচ্ছে বলে ইতঃপূর্বে জানিয়েছিল মন্ত্রণালয়টি। 

গাজায় ইসরায়েলি হামলা রবিবার (১৯ নভেম্বর) ৪৫তম দিনে প্রবেশ করেছে। আগের দিন শনিবার থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় স্থল অভিযান উত্তর থেকে দক্ষিণ দিকেও বিস্তৃত করা শুরু করেছে। তারই অংশ হিসেবে দক্ষিণের জাবালিয়া শরণার্থী শিবির ও একই অঞ্চলের শহর খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েল। উভয় হামলায় অন্তত ১০৬ জন নিহত হয়। নিহতদের একটা বড় অংশ শিশু। 

৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিতে হামলা চালায় হামাস। এতে ইসরায়েল প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় প্রায় চার হাজার। হামাস ধরে নিয়ে আসে প্রায় ২৪০ জন। 

হামাসের হামলার জবাবে গাজায় বিমান, ক্ষেপণাস্ত্র, রকেট, গোলা ও ড্রোন হামলা শুরু করে ইসরায়েল। ২৮ অক্টোবর থেকে শুরু হয় স্থল অভিযান। এর মধ্যে আইডিএফ উত্তর গাজায় মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। গাজার বৃহত্তম হাসপাতাল আশ-শিফায় ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে অভিযান চালিয়ে সেটার নিয়ন্ত্রণ নিয়েছে। কিছু মুমূর্ষু রোগী ও চিকিৎসক ছাড়া সেখান থেকে সবাইকে তাড়িয়ে দিয়েছে।  

সূত্র : এএফপি, আর-মনিটর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা