× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত করল বেলিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১২:৫৪ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৩:৩৬ পিএম

মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পরবর্তী দৃশ্য। ছবি : সংগৃহীত

মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পরবর্তী দৃশ্য। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে বেলিজ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজায় অবিরাম নির্বিচার বোমা হামলা চালানোর অভিযোগ মঙ্গলবার লাতিন আমেরিকার দেশটি এ ঘোষণা দেয়। ইতঃপূর্বে অঞ্চলটির প্রথম দেশ হিসেবে বলিভিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। পরবর্তীতে  ব্রাজিলও তাই করেছে। 

কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার অংশ হিসেবে তেল আবিব থেকে নিজেদের শুভেচ্ছাদূত আইনাত ক্রাঞ্জ-নেইগারকে ফিরিয়ে নিয়েছে বেলিজ। 

লাতিন আমেরিকার অন্য তিনটি দেশও গাজা হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে। দেশ তিনটি হলো কলম্বিয়া, চিলি ও হন্ডোরাস। 

আর্জেন্টিনা রাষ্ট্রদূত প্রত্যাহার না করলেও গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কঠোর সমালোচনা করেছে। 

লাতিন আমেরিকার দেশগুলো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বা স্থগিত করায় কিছুটা চাপে পড়েছে ইসরায়েল। তেল আবিব এসব সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, মধ্য-আমেরিকার দেশগুলো সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করছে। 

মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। তবে যেসব দেশের সঙ্গে রয়েছে সেগুলোর মধ্যে কেবল জর্ডান তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মুলতবি করেছে। তুরস্কও একই কাজ করেছে। 

কিন্তু সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর, মরক্কোর সঙ্গে ইসরায়েলে কূটনৈতিক সম্পর্ক থাকলেও তারা তা স্থগিত করেনি। 

সূত্র : এএফপি, টাইমস অব ইসরায়েল


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা