× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শস্য চুক্তির কয়েক ঘণ্টা পরেই ইউক্রেনের বন্দরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২২ ১৭:৫২ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২২ ১৮:৪৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাশিয়ার সাথে ইউক্রেনের শস্য চুক্তি সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পরেই ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। খবর বিবিসির।

স্থানীয় সময় শনিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় এমপি ওলেক্সি হোনচারেনকো। তিনি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, হামলার পরপর বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সেন্টার জানিয়েছে, দুটি ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র বন্দরে আঘাত করে। এ সময়ে আরও দুটি ক্ষেপনাস্ত্রের আক্রমণ প্রতিরোধ করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী।

এর আগে শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক শস্য চুক্তি স্বাক্ষরিত হয়। যার মাধ্যমে এ দু’টি দেশ বন্দরগুলো থেকে নিরাপদে শস্য রপ্তানি নিশ্চিত করার বিষয়ে একমত হয়। এছাড়া শস্য রপ্তানিতে যাতে নির্বিঘ্নে হয় তার জন্য ওই সময়ে বন্দরে কোনো হামলা না চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়।

দীর্ঘ কয়েক মাসের টানা যুদ্ধের পর স্বাক্ষরিত হওয়া এ চুক্তিকে ‘আশার আলো’ হিসেবে দেখছে জাতিসংঘ।

তবে এমপি ওলেক্সি বলছেন, তারা এক হাতে চুক্তিপত্র স্বাক্ষর করছে আর অন্য হাতে আক্রমণ।

তিনি আরো বলেন, তাদের এখন বিমান দরকার। এতে করে কৃষ্ণ সাগরে থাকা রাশিয়ার নৌবহর ডুবিয়ে দেওয়া যাবে। এটিই হবে শস্য রপ্তানির নিরাপত্তায় উত্তম বন্দোবস্ত।

তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা নিশ্চিত করেনি কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক এই হামলার নিন্দা করেন। এরকম হামলার মাধ্যমে রাশিয়া ‘পরিকল্পিতভাবে খাদ্য সংকট তৈরি করছে’ অভিযোগও করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা