× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হায়দরাবাদে আগুন লেগে নিহত ৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৫:১৩ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৫:৩৯ পিএম

রাসায়নিক পদার্থ থেকে আগুন লেগেছে বলে জানা গেছে। ছবি : সংগৃহীত

রাসায়নিক পদার্থ থেকে আগুন লেগেছে বলে জানা গেছে। ছবি : সংগৃহীত

ভারতের হায়দরাবাদে একটি ভবনে আগুন লেগে অন্তত ৯ জন নিহত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটেছে। তবে ঠিক কখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। 

পুলিশ জানিয়েছে, বহুতলবিশিষ্ট আবাসিক ওই ভবনে আগুনের সূত্রপাত হয় মূলত ভবনটির নিচতলার গুদাম থেকে। যেখানে বেশ কয়েকটি ড্রামে দাহ্য রাসায়নিক পদার্থ মজুদ ছিল। নিচতলা থেকেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। 

স্থানীয় দমকল বিভাগ সাংবাদিকদের জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর অন্তত ২০ জনকে ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটিতে থাকা অধিকাংশ ব্যক্তিই ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় বাস করত ভাড়াটিয়া হিসেবে। তারাই বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সেই তুলনায় ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় থাকা ভাড়াটিয়াদের কম ক্ষয়ক্ষতি হয়েছে। 

বাড়ির মালিকের নাম রমেশ জ্যাসওয়াল। ঘটনার পর থেকেই ওই ব্যক্তি পলাতক। রমেশই বাড়ির নিচতলাকে রাসায়নিক দ্রব্যের গুদাম হিসেবে ব্যবহার করতেন।

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা